Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

বাংলাদেশি বংশোদ্ভূত তরুণীকে বিয়ে করলেন মালদ্বীপের যুবক

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: দীর্ঘ প্রবাস জীবন শুধু কর্মসংস্থানের সুযোগই তৈরি করেনি, গড়ে তুলেছে দুই দেশের মানুষের মধ্যে আত্মিক ও পারিবারিক সম্পর্কেরও সেতুবন্ধন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণীকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন মালদ্বীপের এক যুবক। পারিবারিক সম্মতিতে সম্পন্ন হওয়া এই বিয়ে বাংলাদেশ ও মালদ্বীপের দুই পরিবারের মধ্যে আত্মীয়তার নতুন অধ্যায়ের সূচনা করেছে।

 

জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের মো. নুরুজ্জামান প্রায় তিন দশক আগে জীবিকার সন্ধানে মালদ্বীপে পাড়ি জমান। সেখানে বসবাসের একপর্যায়ে ২০০৩ সালে তিনি মালদ্বীপের নাগরিক আজিজা আব্দুল্লাহর সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র কন্যা আয়েশাত নূরানুর মালদ্বীপেই বেড়ে ওঠেন এবং সেখানেই শিক্ষা ও কর্মজীবনে প্রতিষ্ঠিত হন।

 

কর্মক্ষেত্রে পরিচয়ের সূত্র ধরে মালদ্বীপের সিভিল এভিয়েশন বিভাগের কর্মকর্তা মায়জু নিজামের সঙ্গে নূরানুরের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে সেই সম্পর্ক বিবাহবন্ধনে রূপ নেয়।

 

স্বজনদের মতে, এটি শুধু দুটি মানুষের দাম্পত্য জীবনের সূচনা নয়; বরং বাংলাদেশ ও মালদ্বীপের সংস্কৃতি, ঐতিহ্য ও পারিবারিক মূল্যবোধের এক আন্তরিক মিলন। তারা আশা প্রকাশ করেন, এই আত্মীয়তার বন্ধন দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button