Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক হলেন সোহেল পারভেজ

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) হিসেবে দায়িত্বপালন শেষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)-এর মহাব্যবস্থাপক পদে পদায়িত হয়েছেন মো. সোহেল পারভেজ। তাঁর এই পদায়নে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে আনন্দ ও সন্তোষের সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্রবাসী সংগঠন ও কমিউনিটি নেতারা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

২০২০ সালে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে প্রথম সচিব হিসেবে যোগদানকারী সোহেল পারভেজ কর্মজীবনে দক্ষ প্রশাসক ও মানবিক কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেন। পরবর্তীতে ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, প্রবাসী কল্যাণ নিশ্চিতকরণ এবং হাইকমিশনের কার্যক্রমে গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বিশেষ করে মালদ্বীপে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার সংরক্ষণ, শ্রমসংক্রান্ত জটিলতা নিরসন, বৈধ অভিবাসন ব্যবস্থাপনা এবং অসুস্থ ও সংকটাপন্ন প্রবাসীদের সহায়তায় তাঁর সক্রিয় ও মানবিক উদ্যোগ প্রবাসী সমাজে ব্যাপক প্রশংসিত হয়। করোনা-পরবর্তী সময়সহ বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে তাঁর নেতৃত্বে হাইকমিশনের কার্যক্রম প্রবাসীদের মধ্যে আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে ওঠে।

প্রবাসী নেতৃবৃন্দরা বলেন, সোহেল পারভেজের প্রশাসনিক দক্ষতা, সমস্যা সমাধানে আন্তরিকতা এবং জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গি মালদ্বীপে বাংলাদেশি কমিউনিটির জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁরা আশা প্রকাশ করেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক হিসেবে নতুন দায়িত্বে তিনি দেশের সামুদ্রিক পরিবহন খাতের উন্নয়ন, কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা এবং জাতীয়
অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।

নতুন দায়িত্বে তাঁর সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে মালদ্বীপ প্রবাসীরা বলেন, প্রবাসীদের কল্যাণে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button