Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

আন্তর্জাতিক রক্তদাতা দিবসে ইউএস-বাংলা এয়ারলাইন্সের রক্তদান কর্মসূচি

আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষে আগামী ১৪ জুন রাজধানীর উত্তরায় অবস্থিত ইউএস বাংলা এয়ারলাইন্সের কর্পোরেট অফিসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে এয়ারলাইন্সটির বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেবেন।

 

বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস -বাংলা এয়ারলাইন্স জানায়, মানবিক দায়বদ্ধতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জীবনরক্ষাকারী স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

কর্মসূচির শুরুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে ইউএস -বাংলা এয়ারলাইন্সের মেডিকেল সার্ভিস টিম এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিরা রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্তের প্রয়োজনীয়তা, থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিয়মিত রক্ত সরবরাহ নিশ্চিতকরণ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরবেন।

 

সেমিনার শেষে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম চলবে। আয়োজকরা আশা করছেন, এ কর্মসূচির মাধ্যমে ইউএস -বাংলা এয়ারলাইন্সের কর্মীরা মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও  বলা হয়, নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদান শুধু জীবন রক্ষায় সহায়তা করে না, বরং একটি সহমর্মী, মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে দেশের মানুষের কল্যাণে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

 

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button