Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

ঈদুল আজহার ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় মুখর তিতুমীর কলেজ

তিতুমীর কলেজ প্রতিনিধি: ১৪ দিনের ছুটি শেষে আজ রোববার (৭ জুন) ক্যাম্পাসে ফিরেছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা। একই সঙ্গে চলেছে ঈদের শুভেচ্ছা বিনিময়।

ঈদুল আজহা উপলক্ষে গত ২৪ মে থেকে ৬ জুন পর্যন্ত বন্ধ ছিল কলেজের একাডেমিক কার্যক্রম। ছুটি শেষে প্রথম দিনে শ্রেণি কার্যক্রম তুলনামূলক শিথিল থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। বিভিন্ন বিভাগের দাপ্তরিক কার্যক্রমও স্বাভাবিকভাবে চলতে দেখা যায়।

কলেজের পরিচিত আড্ডাস্থলগুলো শিক্ষার্থীদের উপস্থিতিতে হয়ে উঠেছে প্রাণবন্ত। বরকত মিলনায়তন, বেলায়েত চত্বর, শহীদ মিনার ও শাকিল চত্বরে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিকে দীর্ঘ ছুটি শেষে আবাসিক হলগুলোতেও ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। মেয়েদের তিনটি হল এবং ছেলেদের একটি হলে শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করা যায়।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম জানান, দীর্ঘ ছুটিতে পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ উদযাপন করেছি। তবে ক্যাম্পাসে ফিরে বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার পর আবারও পড়াশোনার পরিবেশে ফিরে আসতে ভালো লাগছে। পরিবারের কাছ থেকে দূরে আসতে কিছুটা কষ্ট হলেও বন্ধুদের সঙ্গে দেখা হলে সেই কষ্ট অনেকটাই দূর হয়ে যায়।

দর্শন বিভাগের শিক্ষার্থী সামিয়া বলেন, অনেকদিন পর ক্যাম্পাসে ফিরে সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। পরিবারের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মৃতিতে রেখে, নতুন উদ্যমে পড়াশোনায় মনোযোগী হতে হবে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ ছুটির পর প্রিয় ক্যাম্পাসে ফিরে স্বস্তি অনুভব করছেন তারা। ক্লাস, বন্ধুদের সঙ্গে আড্ডা এবং ক্যাম্পাসের পরিচিত পরিবেশকেই জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে তারা বলেন, ছুটি শেষে প্রিয় বিদ্যাপীঠে ফিরেই যেন মিলে অন্যরকম শান্তি।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button