Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

যে সঙ্গীর সঙ্গে একবার প্রতারণা করে সে বারবার করে, বলছে গবেষণা

বাংলা টিভি ডেস্ক: একাধিক গবেষণার ভিত্তিতে উঠে এসেছে, সম্পর্কে একবার প্রতারণার অভিজ্ঞতা ভবিষ্যতেও একই ধরনের আচরণের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এটি অনেক সময় কেবল বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ব্যক্তিত্ব ও আচরণগত ধারা হিসেবেও গড়ে উঠতে পারে।

যুক্তরাষ্ট্রের ডেনভার বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা যায়, যারা আগে সম্পর্কে অবিশ্বস্ত ছিলেন, পরবর্তী সম্পর্কেও তাদের প্রতারণার সম্ভাবনা অন্যদের তুলনায় প্রায় তিন গুণ বেশি। গবেষণাটি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কায়লা নোপের নেতৃত্বে পরিচালিত হয় এবং এতে ৪৪৮ জন অবিবাহিত ব্যক্তিকে দীর্ঘ সময় পর্যবেক্ষণ করা হয়।

অন্যদিকে, যাদের সঙ্গে আগে প্রতারণা হয়েছে, তাদের ভবিষ্যৎ সম্পর্কে আবারও প্রতারিত হওয়ার ঝুঁকি প্রায় চার গুণ বেশি বলে ওই গবেষণায় উল্লেখ করা হয়। একই সঙ্গে দেখা গেছে, একবার সন্দেহপ্রবণ আচরণ শুরু হলে তা অনেক সময় পরবর্তী সম্পর্কেও থেকে যায়।

বিশেষজ্ঞদের মতে, মানুষের অতীত রোমান্টিক অভিজ্ঞতা ভবিষ্যৎ সম্পর্কের আচরণ ও সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

বিভিন্ন গবেষণায় আরও দেখা গেছে, বর্তমান সময়ে বয়সভেদে প্রতারণার প্রবণতা থাকলেও ৪৫ বছরের নিচে নারী ও পুরুষের মধ্যে এই আচরণের ব্যবধান আগের তুলনায় কমে এসেছে।

একটি পর্যবেক্ষণে বলা হয়েছে, প্রতারণা করা অনেকেই তাদের মূল সম্পর্কে পুরোপুরি অসন্তুষ্ট নন—তাদের একটি বড় অংশ নিজেদের সুখী বলেও মনে করেন।

এছাড়া দেখা গেছে, প্রতারণার ক্ষেত্রে প্রায় অর্ধেক ঘটনা কর্মক্ষেত্রের বাইরের পরিবেশে পরিচয়ের মাধ্যমে ঘটে। বিশেষজ্ঞদের মতে, নারীরা অনেক সময় মানসিক অসন্তুষ্টি থেকে এ ধরনের সম্পর্কে জড়ান, আর পুরুষদের ক্ষেত্রে শারীরিক আকর্ষণ বেশি ভূমিকা রাখে।

সংশ্লিষ্ট খবর

Back to top button