আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস

বাংলা টিভি ডেস্ক: মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে আগের তুলনায় তিনি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
সোমবার (১১ মে) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাস কিছু সময়ের জন্য আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে দেখা করতে পারছেন। পরিবারও চান ঈদুল আজহার আগে তাকে দেশে ফিরিয়ে আনা হোক, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে চিকিৎসকদের মতামতের ওপর ভিত্তি করে।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রথমে তাকে সিঙ্গাপুর এবং পরবর্তীতে পুনর্বাসন ও বিশেষায়িত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়।
দলীয় সূত্র বলছে, তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন।



