Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

বাংলা টিভি ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের দেখতে ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে গেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে তিনি সেখানে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানেন।

হাসপাতালে চিকিৎসাধীন যোদ্ধাদের সঙ্গে কথা বলে তিনি তাদের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের কাছ থেকেও তথ্য নেন। পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান সংশ্লিষ্টদের প্রতি।

এ সময় ডা. শফিকুর রহমান আহতদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রশংসা করেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি তাদের আরোগ্য কামনায় বিশেষ দোয়াও করেন।

সাক্ষাৎকালে আহত জুলাই যোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতার কাছে।

ডা. শফিকুর রহমানের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

সংশ্লিষ্ট খবর

Back to top button