Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

‘পশ্চিমবঙ্গ দখলের’ বিষয়ে হাসনাতের নামে ছড়িয়ে পরা ফটোকার্ডটি ভুয়া

বাংলা টিভি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে জড়িয়ে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, তিনি বলেছেন— “পশ্চিমবঙ্গে কে জিতলো তাতে কিছু আসে যায় না। আমরা চাইলে পাঁচ মিনিটে পশ্চিমবঙ্গ দখল করতে পারি।”

তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এই দাবি সম্পূর্ণ ভুয়া। হাসনাত আবদুল্লাহ এমন কোনো বক্তব্য দেননি। তার ফেসবুক প্রোফাইল বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও এ ধরনের মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

তদন্তে আরও জানা যায়, আলোচিত ফটোকার্ডটি প্রথমে একটি স্যাটায়ারধর্মী ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়, যার নাম “গুপ্ত টেলিভিশন”। পেজটির বর্ণনায় স্পষ্টভাবে উল্লেখ আছে যে এটি একটি “Satire & Parody platform” এবং তাদের কনটেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি।

একই পেজে আরও বহু ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়, যা থেকে বোঝা যায় যে উক্ত ফটোকার্ডটিও কৌতুক ও ব্যঙ্গের অংশ হিসেবে তৈরি করা হয়েছিল।

ফলে নিশ্চিতভাবে বলা যায়, হাসনাত আবদুল্লাহকে জড়িয়ে প্রচারিত “পাঁচ মিনিটে পশ্চিমবঙ্গ দখল” সংক্রান্ত বক্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।

সংশ্লিষ্ট খবর

Back to top button