Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

মধ্যপ্রাচ্যের সব রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল স্বাভাবিক

প্রবাসী বাংলাদেশিদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে নিয়মিত সেবা দিয়ে আসছে। তবে গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধাবস্থা ও বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের মতো ইউএস-বাংলার ফ্লাইট সূচীতেও সাময়িক ব্যাঘাত ঘটে।

 

বর্তমানে পরিস্থিতির উন্নতির সাথে সাথে ইউএস-বাংলা এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের সকল রুটে পুনরায় স্বাভাবিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে। এয়ারলাইন্সটি দুবাই, শারজাহ, আবুধাবি, মাস্কাট, দোহা, রিয়াদ এবং জেদ্দা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

 

সর্বশেষ সংযোজন হিসেবে আগামী ২৩ এপ্রিল থেকে ঢাকা-দোহা রুটে ফ্লাইট পুনরায় চালু হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকা থেকে দোহার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং একই দিন স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে দোহা থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট ফিরবে।

 

ঢাকা-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট পরিচালিত হলেও মাস্কাট থেকে ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করছে। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে প্রতিদিন দুবাই ফ্লাইট পরিচালিত হচ্ছে। আবুধাবী রুটে সপ্তাহে ছয়দিন (বৃহস্পতিবার ব্যতীত) এবং শারজাহ রুটে সপ্তাহে চারদিন ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

 

সৌদি আরবের রিয়াদ রুটে সপ্তাহে পাঁচদিন এবং জেদ্দা রুটে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সটি, যা প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করছে।

 

মধ্যপ্রাচ্যের অধিকাংশ রুটে বোয়িং ৭৩৭-৮০০ এবং রিয়াদ ও জেদ্দা রুটে  এয়ারবাস ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালিত হচ্ছে। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে ৩টি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে।

 

বর্তমান রুটগুলোর পাশাপাশি খুব শিগগিরই মদিনা ও দাম্মাম রুটে ফ্লাইট চালুর পরিকল্পনাও রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button