Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

বাহরাইনে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা, অংশ নিয়েছেন ৬১ জন পরীক্ষার্থী

সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী,বাহরাইন প্রতিনিধি: বাহরাইনে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। বাহরাইনে  অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার ( ২১ এপ্রিল ) দেশটির স্থানীয় সময় সকাল সাতটায় ঢাকা শিক্ষা বোর্ড-এর অধীনে বাংলাদেশ স্কুল বাহরাইন কেন্দ্রে পরীক্ষা শুরু হয়, যা বাংলাদেশের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হচ্ছে।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার এনডিসি। এ সময় তিনি কেন্দ্রের সার্বিক পরিবেশ ও পরীক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমান, স্কুলের অধ্যক্ষ অরুন নায়ের, ভাইস প্রিন্সিপাল শাহিদা বেগম, গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং প্রবাসী সাংবাদিকরা। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন দূতাবাস কর্মকর্তা জসিম উদ্দিন এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোসাদ্দেকুল ইসলাম।

WhatsApp Image 2026 04 21 at 3.47.30 PM 1

এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ২৮ জন ছাত্র ও ২০ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছেন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশ নিয়েছেন ৭ জন ছাত্র ও ৭ জন ছাত্রী। এছাড়া একজন অনিয়মিত পরীক্ষার্থীও রয়েছেন।

মোট ৬৩ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও দুজন অনুপস্থিত থাকায় ৬১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

প্রবাসে থেকেও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button