Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

কয়রায় এক হাজার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিলো বাংলাদেশ নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনী পানিসীমার নিরাপত্তা নিশ্চিতকর, সমুদ্র সম্পদের সুরক্ষা এবং সমুদ্রে ক্যামিক্যাল দূষণ প্রতিহত করাসহ দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করে যাচ্ছে। সেইসাথে দেশের মানুষের প্রয়োজনে উপকূলীয় ও দুর্গম অঞ্চলের অসহায়, দুস্থ ও অনগ্রসর মানুষের কল্যাণে স্বাস্থ্যসেবা, ত্রাণ বিতরণ ও দুর্যোগকালীন সহায়তার মাধ্যমে জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।

 

এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ এপ্রিল) কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে বানৌজা উপশমের অভিজ্ঞ চিকিৎসকদল খুলনা জেলার কয়রা উপজেলাস্থ বেদকাশি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে। দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে কয়রা উপজেলার স্থানীয় এবং আশপাশের বিভিন্ন এলাকা হতে আগত নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী আনুমানিক এক হাজার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করে। সেবা গ্রহীতাদের রোগ নির্ণয়, চিকিৎসা প্রদান ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

WhatsApp Image 2026 04 15 at 6.14.46 PM 1

মেডিক্যাল ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে যথাযথ চিকিৎসাসেবা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এ সময় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ, সন্তুষ্টি ও স্বস্তির অনুভূতি পরিলক্ষিত হয় এবং তারা নৌবাহিনীর এ মহৎ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

উল্লেখ্য, দেশের বিভিন্ন উপকূলীয় ও দ্বীপ বেষ্টিত অঞ্চলগুলোতে অনগ্রসর ও দুঃস্থ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

ওএফ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button