Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নতুন বাংলা বছর ১৪৩৩-এর প্রথম দিনে চাষিদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়ার কর্মসূচি উদ্বোধন করেছেন সরকারপ্রধান তারেক রহমান

মঙ্গলবার সকাল ৯টার দিকে তার গাড়িবহর গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করে। পরে পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে সদর উপজেলায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

‘কৃষক কার্ড’ কর্মসূচিটি বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড এবং খালখনন কর্মসূচিও চালুর কথা বলা হয়।

এদিকে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানিয়েছেন, প্রাথমিকভাবে দেশের ১১টি কৃষি ব্লকে প্রাক-পাইলটিং পর্যায়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এতে মোট ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক এই কার্ড পাবেন।

এই কার্ডের মাধ্যমে প্রতি কৃষক বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা পাবেন বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button