Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

ইসরায়েলি হামলায় লেবানন প্রবাসী বাংলাদেশি নারীর মৃত্যু

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় মিজ দিপালী নামে এক প্রবাসী বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।  ৯ এপ্রিল বৈরুতের হামরা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

জানা গেছে, নিহত দিপালী তার কফিলের পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন। হামলার সময় ক্ষেপণাস্ত্র ভবনটিতে আঘাত হানলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় তার কফিল ও পরিবারের আরও বেশ কয়েকজন সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

নিহত মিজ দিপালী চর ভদ্রাসন উপজেলার বাসিন্দা। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার চর শালেপুর ও চর হাজিগঞ্জ। তার পিতা নাম শেখ মোফাজ্জল ও মাতার নাম রোজিনা খাতুন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ বর্তমানে রফিক হারিরি ইউনিভার্সিটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহের বর্তমান অবস্থা এবং দেশে পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ চলছে।

 

এ ঘটনায় বাংলাদেশ দূতাবাস, বৈরুত গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাস এক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে মরদেহ দেশে পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button