Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেল ইউএস-বাংলার তিনজন নারী কর্মী

এভিয়েশন ও পর্যটন খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড–২০২৬’ পেয়েছেন ইউ-এস বাংলা এয়ারলাইন্সের তিনজন নারী কর্মী।

রাজধানীর একটি কমিউনিটি ক্লাবে গতকাল শনিবার( ১৪ মার্চ ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব রশিদুজ্জামান মিল্লাত।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়।এয়ারলাইন্স ও ট্যুরিজম খাতের বিভিন্ন বিভাগে অনুকরণীয় অবদান রাখায় মোট ১০ জন নারী কর্মীকে এ সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স থেকে কেবিন সার্ভিস বিভাগের ম্যানেজার মুক্তা ওয়াহিদ ‘বেস্ট ট্রেইনার’ হিসেবে পুরস্কৃত হন। এছাড়া কাস্টমার সার্ভিস বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মৌসুমী আক্তার এবং সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ফারহানা ইয়াসমিন নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য এ সম্মাননা লাভ করেন।

WhatsApp Image 2026 03 15 at 4.00.41 PM

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজন করে এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এটিজেএফবি)।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন, বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) মো. মফিদুর রহমান, এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার এবং সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এভিয়েশন ও পর্যটন খাতে নারীদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে এবং তাদের অবদান এ খাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button