অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হলো তৌহিদুর রহমানের কাব্যগ্রন্থ “হৃদয় পোড়া গন্ধ”

অমর একুশে গ্রন্থমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে সাংবাদিক ও কবি তৌহিদুর রহমান-এর নতুন কাব্যগ্রন্থ “হৃদয় পোড়া গন্ধ”।
গ্রন্থমেলার বাংলা একাডেমি প্রাঙ্গনের ৫৫৭ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। প্রায় ৮০টি কবিতা নিয়ে সাজানো এই কাব্যগ্রন্থে প্রেম, বেদনা, সময় ও সমাজের নানা অনুভূতি ফুটে উঠেছে বলে জানা গেছে।
প্রকাশনা সংশ্লিষ্টরা আশা করছেন, সমকালীন ভাবনা ও আবেগঘন ভাষার কারণে বইটি পাঠকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠবে।

মেলায় আগত কবিতা প্রেমী পাঠকদের পাশাপাশি সাহিত্য অনুরাগীদের মধ্যেও বইটি নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে।
এছাড়া রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয় থেকেও কাব্যগ্রন্থটি সংগ্রহ করা যাবে বলে জানানো হয়েছে।
লেখক তৌহিদুর রহমান দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি কবিতা চর্চার সঙ্গে যুক্ত। তার নতুন এই কাব্যগ্রন্থ পাঠকদের হৃদয়ে বিশেষ আবেদন সৃষ্টি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন সাহিত্য সংশ্লিষ্টরা।
ওএফ



