Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

ঢাকায় বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পাবনার কাশিনাথপুরের কৃতী সন্তান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক মেম্বার প্রকৌশলী আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিনাথপুরের কৃতী সন্তান মো. সাইদুর রহমান খান, (সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়), মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ,(এমডি ও সিইও, যমুনা ব্যাংক পিএলসি), অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, (প্রাক্তন উপ-উপাচার্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপি), ড. খন্দকার রহিমু জ্জামান,(সাবেক ব্যাংক কর্মকর্তা), সাংবাদিক পারভেজ খান (সিইও, দৈনিক রূপালী বাংলাদেশ), মোহাম্মদ খাইরুজ্জামান কামাল (সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক, বাসস), মো. সাইদুল ইসলাম, পরিচালক, চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাশিনাথপুরের কৃতী সন্তান ব্যাংক কর্মকর্তা শাহীদুল ইসলাম।

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। ইফতার আয়োজনকে ঘিরে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। ঢাকায় বসবাসরত  কাশিনাথপুর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ আয়োজনে অংশ নিয়ে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি সক্রিয় ভূমিকা রাখবে।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button