নির্বাচনের ছুটিতেও চলবে মেট্রোরেল

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সব ধরনের যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলেও এসময় মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ডিএমটিসিএল’র পরিচালক একেএম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নির্বাচনকে ঘিরে সাধারণ ছুটির দিনগুলোয় ঢাকার যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং ভোট প্রয়োগ সহজ করতে স্বাভাবিক কর্মদিবসের মতোই মেট্রো ট্রেন চলাচল করবে। এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই।’
তবে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে পাশে অবস্থিত, সেসব গেট বন্ধ রাখা হতে পারে বলে জানা গেছে। এছাড়া বাকি সব গেট খোলা থাকবে।
নির্বাচনকালে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হয়েছে।
এর আগে, সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে দোসরা ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করেছিলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।



