Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

ভারত থেকে আসা বন্যা ও সীমান্ত নিয়ে ‘নিশ্চয়তা’ চান ভোটাররা

ফেনীর উত্তরাঞ্চলীয় তিন উপজেলা—পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া নিয়ে গঠিত ফেনী-১ আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জনপদের মানুষের মুখে এখন একটিই দাবি: টেকসই বেড়িবাঁধ। ভারতের উজানের পানিতে বারবার তলিয়ে যাওয়া এই অঞ্চলের ভোটাররা এবার আর মৌখিক প্রতিশ্রুতিতে ভুলতে নারাজ; তারা চান বাস্তবায়নের সুনির্দিষ্ট নিশ্চয়তা।

ঐতিহাসিকভাবে এ আসনটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্গ হিসেবে পরিচিত। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। ধানের শীষ প্রতীকে লড়ছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন, এস এম কামাল উদ্দিন (জামায়াত ইসলামী – দাঁড়িপাল্লা), মোতাহের হোসেন চৌধুরী (জাতীয় পার্টি – লাঙ্গল) এবং কাজী গোলাম কিবরিয়া (ইসলামী আন্দোলন – হাতপাখা)।

সীমান্তবর্তী এই অঞ্চলের বাসিন্দাদের প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে ‘আকস্মিক বন্যা’। ৯২৮ বর্গ কিলোমিটার এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষায় টেকসই বাঁধ নির্মাণই এখন প্রধান রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। এছাড়া স্থানীয়দের অন্যান্য দাবিগুলো হলো: মাদক ও চোরাচালান রোধ, শিক্ষা ও স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি।

তরুণদের চাওয়ার মধ্যে রয়েছে দক্ষ জনশক্তি গড়তে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং খেলাধুলার জন্য প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ।

স্থানীয় সাংবাদিক আবু ইউসুফ মিন্টু বলেন, “ফেনীর মানুষের দুঃখ উজান থেকে আসা পানি। এবার যিনি নির্বাচিত হবেন, তাকে এই বন্যা নিয়ন্ত্রণ আর মাদকের অভিশাপ থেকে আমাদের মুক্তি দিতে হবে।”

সংশ্লিষ্ট খবর

Back to top button