Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

ভোটের পাহারাদার জনগণই: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ডামি ও নিশিরাতের নির্বাচনের অপসংস্কৃতি বন্ধ করতে এবার জনগণকেই তাদের অধিকার পাহারা দিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সেই অধিকার আদায়ের চূড়ান্ত সংগ্রাম হিসেবে ঘোষণা করেছেন তিনি।

রোববার (২৫ জানুয়ারি) গভীর রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর বালুর মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় তারেক রহমান আহ্বান জানান, ভোটাররা যেন ১২ ফেব্রুয়ারি ভোরেই কেন্দ্রে গিয়ে ভোট দেন এবং সারাদিন কেন্দ্র পাহারা দেন। তিনি বলেন, “জনগণ একদিন কষ্ট করলে আগামী ৫ বছর দেশের উন্নয়ন নিশ্চিত হবে।”

বিএনপি সরকার গঠন করলে অসহায়দের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং শিক্ষিত যুবকদের জন্য দেশে-বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি। দখলদারি, চাঁদাবাজি ও মাদক নির্মূলের ঘোষণা দিয়ে তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। ব্যবসায়ী ও নারীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে প্রতিপক্ষ বিচলিত হয়ে ষড়যন্ত্র করছে বলে তিনি মন্তব্য করেন।

জনসভায় তারেক রহমান নারায়ণগঞ্জের পাঁচটি আসনের বিএনপি ও জোট মনোনীত প্রার্থীদের জনগণের হাতে আমানত হিসেবে তুলে দেন।

আসন মনোনীত প্রার্থী প্রতীক/পরিচয়
নারায়ণগঞ্জ-১ মুস্তাফিজুর রহমান দিপু বিএনপি মনোনীত
নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম আজাদ বিএনপি মনোনীত
নারায়ণগঞ্জ-৩ আজহারুল ইসলাম মান্নান বিএনপি মনোনীত
নারায়ণগঞ্জ-৪ মনির হোসাইন কাসেমী খেজুর গাছ (জোট)
নারায়ণগঞ্জ-৫ অ্যাডভোকেট আবুল কালাম বিএনপি মনোনীত

তারেক রহমান পরিশেষে বলেন, “নির্বাচিত প্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহির আওতায় থাকতে হবে। দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে।”

সংশ্লিষ্ট খবর

Back to top button