Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

আটক ভারতীয়কে ফেরত দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা রনজিত কুমার মন্ডল নামে এক ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সীমান্তে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়।

ফেরত পাঠানো রনজিত ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার হবিবপুর থানার ভবানিপুর গ্রামের তাপস মন্ডলের ছেলে।

১৬-বিজিবির (নওগাঁ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, গত বুধবার ভোরে ভারতের অভ্যন্তরে মাছ ধরার সময় দুই বাংলাদেশি জেলের সাথে ভুলে সীমান্ত পেরিয়ে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ধানসুরা বাজারে চলে আসেন রনজিত। বিএসএফের দেয়া তথ্যের ভিত্তিতে বিজিবি তাকে উদ্ধার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাকে বিএসএফের কাছে বুঝিয়ে দেয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button