Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

এক বছরেই দুইবার রমজান! জেনে নিন বিরল এই ঘটনা কবে ঘটবে

মুসলিম বিশ্বের জন্য অপেক্ষা করছে এক অত্যন্ত বিরল ও অনন্য অভিজ্ঞতা। জ্যোতির্বিজ্ঞানী এবং ইসলামী স্কলারদের মতে, ২০৩০ সালে ধর্মপ্রাণ মুসলমানরা একই ক্যালেন্ডার বছরে দুইবার পবিত্র রমজান মাস পালন করার সুযোগ পাবেন। এক বছরে দুইবার রোজা রাখার এই বিশেষ ঘটনাটি বিশ্বজুড়ে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহলের সৃষ্টি করেছে।

এই অদ্ভুত ঘটনার পেছনে রয়েছে ইসলামী চন্দ্র বর্ষপঞ্জি এবং প্রচলিত গ্রেগরীয় বর্ষপঞ্জির মধ্যকার সময়ের ব্যবধান। সাধারণত সৌর ক্যালেন্ডার ৩৬৫ দিনের হলেও চন্দ্র ক্যালেন্ডার হয় ৩৫৪ দিনের। দুই ক্যালেন্ডারের মধ্যে প্রায় ১১ দিনের ব্যবধান থাকার কারণে প্রতি ৩০ বছর পর গ্রেগরিয়ান এক বছরে দুইবার রমজান পড়ে।

জানা গেছে, এই পরিবর্তনের ফলে ২০৩০ সালের ৫ জানুয়ারী রমজান শুরু হবে।

একই বছরের ২৬ ডিসেম্বর দ্বিতীয় রমজান শুরু হবে। ইংরেজি এই বছরে সর্বমোট ৩৬ দিন রোজা রাখতে পারবেন। শেষবার এটি ঘটেছিল ১৯৯৭ সালে। ২০৩০ সালের পর এটি আবার ২০৬৩ সালে ঘটবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button