Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

সুস্থ দেহ, সুস্থ মন — এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে সরকারি তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ শুরু হয়েছে। বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি ) সকাল ১০টা ১০ মিনিটে কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দীন আহমদ। এ সময় তিনি বেলুন উড়িয়ে প্রতিযোগিতার সূচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আলেয়া আকতার এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এম এম আতিকুজ্জামান।

 

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির সভাপতি ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোছা. জোহরা সুলতানা রুনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 

অধ্যক্ষ প্রফেসর ড.ছদরুদ্দীন আহমদ বলেন, নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বগুণ ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে সহায়ক হবে।

 

প্রতিযোগিতার প্রথম দিনে ছেলেদের ও মেয়েদের ১০০ মিটার দৌড়,চাকতি নিক্ষেপ,গোলক নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button