Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

প্রথমবারের মতো বিপিএলে উইলিয়ামসন, খেলবেন রাজশাহীর হয়ে

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফাইনালের লড়াইয়ে নতুন মাত্রা যোগ করতে চলেছেন কেন উইলিয়ামসন। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে বিপিএলে খেলবেন এই কিউই তারকা।

 

ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন এই কিউই  ক্রিকেটার। কয়েক দিন ধরেই রাজশাহীতে উইলিয়ামসনের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা চলছিল। কোয়ালিফায়ারের আগের দিন রাজশাহীর কিউই অলরাউন্ডার জিমি নিশাম জানান, টুর্নামেন্টের শেষ দিকে উইলিয়ামসনকে আনার বিষয়ে দলটি চেষ্টা করছে। সে সম্ভাবনাই এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

 

এতদিন দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ-২০তে খেলছিলেন তিনি। কেইন উইলিয়ামসনের সঙ্গে আগেই কথাবার্তা এগিয়ে রেখেছিলো রাজশাহী ওয়ারিয়র্স। সেই টুর্নামেন্ট শেষ করেই বিপিএল খেলতে আসলেন কিউই তারকা।

 

চট্টগ্রাম রয়্যালসের কাছে প্রথম কোয়ালিফায়ারে হেরে ফাইনালে সরাসরি ওঠার সুযোগ হাতছাড়া করে রাজশাহী। ফলে ঢাকায় পা দিয়েই মাঠে নামার প্রস্তুতি নিতে হচ্ছে উইলিয়ামসনকে।

নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই বেশি সময় দিচ্ছেন উইলিয়ামসন।

বিশ্বের বিভিন্ন লিগে খেললেও কোনদিন বিপিএলে দেখা যায়নি তাকে। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button