Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

এবার ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেড় লাখ পুলিশ সদস্য কাজ করবে। তাদের কাজ করার ক্ষেত্রে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। বাংলাদেশের মানুষ এমন একটি পুলিশ বাহিনী প্রত্যাশা করে,যারা ভয় সৃষ্টি করে না বরং সেবা দেয়, সম্মান এবং ভদ্রতার সঙ্গে আচরণ করে।

আজ ১৮ জানুয়ারি ( রোববার ) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুর্নীতির রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতি শুধু অর্থনীতিকে ক্ষতি করে না, এটি রাষ্ট্রের প্রতিষ্ঠানকেও ধ্বংস করে। রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করে।

তিনি আরও বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী বা এজেন্টের নিকট থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা গ্রহণ এবং দায়িত্ব পালনকালে কোনো প্রার্থীর প্রতিনিধির নিকট থেকে খাবারও গ্রহণ করতে পারবে না পুলিশ সদস্যরা।

সরকারি পুলিশ সুপারদের উদ্দেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বেআইনি আদেশ ও স্বার্থান্বেষী এজেন্ডার পক্ষে কাজ করবেন না। সততা , নৈতিকতা ও বিবেক হবে আপনাদের সবচেয়ে বড় পরিচয় । সাহস মানে শুধু বিপদের মুখে দাঁড়ানো নয় ; সাহস মানে অন্যায়কে না বলা, জুলুমের বিরুদ্ধে অবস্থান নেয়া ও মজলুমের পক্ষে কাজ করা। পুলিশ জনগণের আস্থা অর্জন করতে পারলে আইন প্রয়োগ করা সহজ হবে।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম ও পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। কুচকাওয়াজে ৪১তম বিসিএস পুলিশ ব্যাচের ৮৭ জন, ২৮তম বিসিএস এর ১ জন,৩৫তম বিসিএস এর ৩ জন,৩৬তম বিসিএস এর ১ জন,৩৭তম বিসিএস এর ২ জন এবং ৪০তম বিসিএস এর ২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button