Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

মালদ্বীপে যাওয়ার ৩ দিনের মাথায় নৌকা ডুবে বাংলাদেশির মৃত্যু

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপের কাশিধু উপকূলের কাছে একটি পণ্যবাহী নৌকাডুবিতে মো. আলমগীর ( ৩০ ) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাতে দেশটির পুলিশ ও জাতীয় প্রতিরক্ষা বাহিনী (MNDF) যৌথ অভিযানে তার মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন জানান, আলমগীর মাত্র তিন দিন আগে মালদ্বীপে এসেছিলেন। বলেন তিনি, আমরা মরহুমের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য মালদ্বীপ প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। মৃত আলমগীরের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নন্দনিয়া গ্রামে। তার পিতা মো. নজরুল ইসলাম।

স্থানীয় গণমাধ্যম সান এমভি জানায়, ‘ফয়সালা’ নামের পণ্যবাহী নৌকাটি মঙ্গলবার রাতে কাশিধুর দিকে যাওয়ার সময় ডুবে যায়। নৌকাটিতে ১১ জন আরোহী ছিলেন, যার মধ্যে একজন বাংলাদেশি নিহত হন এবং বাকিরা জীবিত উদ্ধার হন।

মরহুমের আত্মীয় প্রবাসী মো. সুমন বলেন, “আলমগীর ঋণ করে মালদ্বীপে এসেছিলেন মাত্র তিন দিন আগে। তার মৃতদেহ পরিবারের কাছে প্রেরনের জন্য বাংলাদেশ হাই কমিশনের সহায়তা কামনা করছি।

বাংলা টিভি / ব

সংশ্লিষ্ট খবর

Back to top button