Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

মাহিদ ও মাইসার বিবাহ: বাংলাদেশ-মালদ্বীপ বন্ধুত্বের সেতুতে নতুন বন্ধন

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের আন্তরিক সম্পর্কের বন্ধনকে আরও সুদৃঢ় করলো এক আন্তঃসাংস্কৃতিক বিবাহ। শুক্রবার (২২ আগস্ট ২০২৫) মালদ্বীপের রাজধানী মালে অনুষ্ঠিত হয় বাংলাদেশী বংশোদ্ভূত কুমিল্লার এক তরুণ ও মালদ্বীবিয়ান এক তরুণীর পবিত্র বিবাহ। পরিবার-পরিজন ও নিকটজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ বিয়েতে দুই দেশের সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন দেখা যায়।

বর মোঃ মাহিদ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মালদ্বীপ প্রবাসী কবির হোসেনে এবং আয়শা মাদিহার ছেলে। অপরদিকে, কনে মাইশা আব্দুল্লাহ মালদ্বীপের সম্মানিত ব্যক্তি আব্দুল্লাহ ওয়াহিদ ও খাদিজা মুহাম্মদের কন্যা। দীর্ঘদিনের পারিবারিক যোগাযোগ ও আন্তরিকতার ভিত্তিতেই এই শুভ বন্ধন সম্পন্ন হয়।

বিয়ের আনুষ্ঠানিকতা মালের একটি স্বনামধন্য রেস্টুরেন্টে সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন উভয় পরিবারের আত্মীয়স্বজন, প্রবাসী বাংলাদেশী সমাজের প্রতিনিধিরা এবং মালদ্বীবিয়ান অতিথিরা। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল দুই দেশের সংস্কৃতির সমন্বয়—বাংলাদেশী ঐতিহ্যবাহী রীতিনীতি যেমন ছিল, তেমনি মালদ্বীপের নিজস্ব সাংস্কৃতিক ছোঁয়াও পরিলক্ষিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, এ ধরনের আন্তঃসাংস্কৃতিক বিবাহ কেবল দুই পরিবারের মিলন নয়, বরং দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের সম্পর্ককে আরও গভীর করবে। তারা আশা প্রকাশ করেন, এই বন্ধন ভবিষ্যতে বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখবে।

এই শুভ বিবাহের মধ্য দিয়ে বাংলাদেশ-মালদ্বীপের বন্ধুত্বের সেতুতে যুক্ত হলো এক নতুন অধ্যায়, যা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে সবার বিশ্বাস।

 

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button