Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

রেমিট্যান্স প্রবাহে নতুন দিগন্ত: মালদ্বীপে ব্যাংক শাখা স্থাপনে আলোচনায় বাংলাদেশ ব্যাংক ও হাইকমিশন

সোহেল রানা মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম সম্প্রতি বাংলাদেশ ব্যাংক পরিদর্শন করেছেন। এ সময় তিনি ডেপুটি গভর্নর জনাব মো. জাকির হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মালদ্বীপে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির রেমিট্যান্স ও আর্থিক লেনদেন ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

হাইকমিশনার মালদ্বীপে বাংলাদেশের একটি ব্যাংকের শাখা খোলার দীর্ঘদিনের দাবি পুনরায় উত্থাপন করেন এবং বলেন, এ ধরনের উদ্যোগ প্রবাসীদের নিরাপদ, সহজ ও সাশ্রয়ী ব্যাংকিং সেবা নিশ্চিত করবে। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদল প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করে জানায়, সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে ইতোমধ্যে আলোচনা চলছে এবং দ্রুত বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।

বৈঠক শেষে হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং মালদ্বীপে ব্যাংক শাখা স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। উভয় পক্ষ প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও আর্থিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন, যা সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সক্রিয় অর্থনৈতিক কূটনীতির লক্ষ্যকে এগিয়ে নেবে।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button