Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
শোক সংবাদবিশ্ববাংলা

মালদ্বীপের সেনটারা গ্র্যান্ড রিসোর্টে ব্রেন স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি:
মালদ্বীপের সেনটারা গ্র্যান্ড রিসোর্টে কর্মরত মো. রাসেল (৩৮) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে ব্রেন স্ট্রোকে তার মৃত্যু ঘটে।

জানা যায়, সকালে ঘুম থেকে উঠে স্বাভাবিকভাবেই জিমে যান রাসেল। সেখানে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাকে রিসোর্টের হাসপাতালে নিয়ে যান। তবে পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. রাসেল ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার জয়ধরখালি গ্রামের ফকির বাড়ির মরহুম মফিজ উদ্দিন ফকিরের ছোট ছেলে। তিনি বিবাহিত ছিলেন, তবে তার কোনো সন্তান নেই। ভাই-বোনদের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মীরা জানিয়েছেন, কর্মস্থলে তিনি ছিলেন পরিশ্রমী ও সবাইকে আপন করে নেওয়া একজন প্রবাসী বাংলাদেশি।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button