ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ মহাব্যবস্থাপক ও ঢাকা পোস্টের নবনিযুক্ত সম্পাদককে মালদ্বীপ প্রবাসী সাংবাদিকদের ফুলের শুভেচ্ছা

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে অবস্থানরত প্রবাসী সাংবাদিকরা ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ মহাব্যবস্থাপক ও দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এর নবনিযুক্ত সম্পাদক মো. কামরুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার (১২ আগস্ট ২০২৫) সন্ধ্যায় রাজধানী মালেতে ইউনিমা গ্র্যান্ড হোটেলে প্রবাসী সাংবাদিক ফোরাম, মালদ্বীপের নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন—সংগঠনের সভাপতি ও ঢাকা পোস্ট ও নিউজ24 টেলিভিশনের মালদ্বীপ প্রতিনিধি মো. এমরান হোসেন তালুকদার, সহ-সভাপতি ও ওয়াননিউজ বিডির মালদ্বীপ প্রতিনিধি মো. রবিউল আলম, সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের মালদ্বীপ প্রতিনিধি ওমর ফারুক খন্দকার, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সরেজমিনের মালদ্বীপ প্রতিনিধি মনিরুজ্জামান মনির, সহ-সাংগঠনিক সম্পাদক ও বাংলা টিভির মালদ্বীপ প্রতিনিধি মো. সোহেল রানা, যুগ্ম সম্পাদক ও জি টিভির মালদ্বীপ প্রতিনিধি কাদের আব্দুল্লাহ, প্রচার সম্পাদক ও দৈনিক একুশের সংবাদ-এর মালদ্বীপ প্রতিনিধি আনোয়ার হোসেন রাজু।
শুভেচ্ছা প্রদান শেষে ঢাকা পোস্টের সম্পাদক মো. কামরুল ইসলাম বলেন—
“প্রবাসী সাংবাদিকরা প্রবাসে থেকেও দেশ ও প্রবাসীদের খবর তুলে ধরার মাধ্যমে নিরপেক্ষ সংবাদ পরিবেশনে ও কমিউনিটির সেবায় যে অবিচল ভূমিকা রাখছেন, তা প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক। মালদ্বীপে অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের প্রতি আমার আহ্বান—আপনারা দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরুন এবং প্রবাসীদের নিত্যদিনের সমস্যাসহ তাদের সাফল্যের গল্প তুলে ধরুন।”
এ সময় প্রবাসী সাংবাদিকরা সম্পাদক কামরুল ইসলামের সফলতা ও সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
হাসান মাহমুদ / বাংলা টিভি



