Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আবহাওয়াজনদুর্ভোগ

সাগরে গভীর নিম্নচাপ, আজ সারাদিন বৃষ্টি হতে পারে

অক্টোবর-নভেম্বরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। স্থল নিম্নচাপ আকারে এটি এখন খুলনা অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে আজ শনিবার সারাদেশে বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টি কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানয়েছে, গভীর নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে। এটি স্থল নিম্নচাপ আকারে যশোর অঞ্চলে অবস্থান করছে। নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গের দিকে সরে যাবে।

চলতি মাসে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই জানিয়ে আরও দুইটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে অক্টোবর ও নভেম্বর মাসে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।

এদিকে গতকাল সকাল ৯টা থেকে আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে কুতুবদিয়ায় সর্বোচ্চ ২৭৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীর আকাশ আজ সকাল থেকে মেঘলা। থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। এমনটা সারা দিনই থাকতে পারে।

গত মাসের ২০ তারিখের দিক থেকে দেশের দক্ষিণ–পূর্বাঞ্চল ও উত্তর–পূর্বাঞ্চলের কয়েকটি স্থানে ভারী বৃষ্টি হয়। এর সঙ্গে উজান থেকে নেমে আসা ঢলে ১১ জেলায় বন্যা হয়। এতে আক্রান্ত হন প্রায় অর্ধকোটি মানুষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button