Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

মেট্রোরেল লাইনে বিড়াল, ২২ মিনিট বন্ধ ট্রেন চলাচল

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর শাহবাগ স্টেশনে মেট্রোরেলের লাইনে একটি বিড়াল ঢুকে পড়ার ঘটনায় নিরাপত্তাজনিত কারণে প্রায় ২২ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। শনিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল সূত্রে জানা যায়, সকাল ১১টা ৫০ মিনিটের দিকে শাহবাগ স্টেশনের ট্র্যাকে বিড়ালটি প্রবেশ করে। এতে যাত্রী নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।

পরে উদ্ধারকর্মীরা বিড়ালটিকে ট্র্যাক থেকে সরিয়ে নেওয়ার পর দুপুর ১২টা ১২ মিনিটে পুনরায় স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়।

ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৃণাল কান্তি বণিক জানান, নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দ্রুত সেবা পুনরায় চালু করা হয়।

এ সময় মেট্রোরেলের বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। অনেকে বিকল্প পরিবহন ব্যবহার করে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। সাময়িক এই বন্ধের সময় নতুন যাত্রীদের স্টেশনে প্রবেশও সীমিত রাখা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button