Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

ঢাকায় পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তাকে বহনকারী বিমান দুপুর ২টা ১০ মিনিটে অবতরণ করে। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে রয়েছেন সেনা, বিমান ও নৌ বাহিনীর প্রধানগন। একই সঙ্গে উপস্থিত রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

শেখ হাসিনার পতনের পর নানা জটিলতা শেষে অবশেষে সরকার প্রধান হিসেবে আজ রাত ৮টায় শপথ নেওয়ার কথা রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের। এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে বাংলাদেশে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে সরকারের উপদেষ্টারা শপথ নেবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল সেনা সদরে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button