Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

ড. ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরে শিক্ষার্থীরা

আজ দুপুরে দেশে ফিরছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি থেকে বিমানবন্দরে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ ছাড়া বিমানবন্দর এলাকায় জড়ো হয়েছেন অনেক শিক্ষার্থীরা।

সরকার প্রধান হিসেবে আজ রাত ৮টায় শপথ নেওয়ার কথা রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের। এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে বাংলাদেশে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে সরকারের উপদেষ্টারা শপথ নেবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল সেনা সদরে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, উপদেষ্টা পরিষদে ১৫ জনের মতো সদস্য থাকতে পারেন।

শপথ অনুষ্ঠানে চারশ’র মতো অতিথি থাকবেন বলে জানা গেছে। এদিকে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের করা মামলা থেকে তাকে খালাস দেয়া হয়েছে গতকাল। ফ্রান্স থেকেই গতকাল দেশবাসীর উদ্দেশ্যে তিনি একটি বার্তাও দিয়েছেন।

বার্তায় ড. ইউনূস বলেছেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন।

এদিকে ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন, আজ দুপুরের মধ্যেই উপদেষ্টাদের নাম চূড়ান্ত হয়ে যাবে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button