Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

বাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.৫৮

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফল আজ রবিবার (২৩ জুন) প্রকাশিত হয়েছে। ওপেন স্কুলের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের হাতে এ ফলাফল তুলে দেন।

এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ও রেজিস্ট্রার ড. শফিকুল আলম উপস্থিত ছিলেন। বাউবির গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আ.ফ.ম. ড. মেজবাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয় ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাসের হার শতকরা ৬২ দশমিক ৫৮। বাউবির এসএসসি-২০২৪ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৩৩ হাজার ৪০১ জন। এ পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ৩১ হাজার ৮১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় ১২হাজার ৪৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৭ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button