Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

‘আমাকে খোঁচা দিয়ে ওরা ভেঙেচুরে দিতে চেয়েছিল’!

সম্প্রতি কন্যাসন্তান দত্তক নিয়ে শিরোনামে এসেছিলেন অভিনেত্রীপরীমণি। এ বার সমালোচকদের একহাত নিলেন তিনি। তাঁদের বিদ্রুপ করে লম্বা পোস্ট দিলেন সমাজমাধ্যমে। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর কঠিন আত্মবিশ্বাসের নেপথ্যে বন্ধুদের নয়, বরং শত্রুদের ভূমিকা বেশি।

অহরহ বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন পরীমণি। বিশ্রী সমালোচনা, নেতিবাচক মন্তব্য মনখারাপের উদ্রেক করলেও, তা বেশি ক্ষণ স্থায়ী হয় না। বরং কাজের প্রতি তাঁর একাগ্রতা আর আত্মসচেতনতা আরও প্রবল হয়ে ওঠে। এই প্রসঙ্গে তিনি লিখেছেন, “ওরা আমার বিচার করতে বসে যায় বার বার! তাতে এরা আসলে চিরকাল আমার অপকার করতে চেয়ে উপকার করে ফেলসে। আহা! যদি জানত!’’

তবে সমালোচনা একেবারেই অগ্রাহ্য করতে নারাজ অভিনেত্রী। তাঁর কথায়, “বিবেচনা করেছি, নিজেকে নতুন করে বাজিয়ে দেখেছি৷ এর ফলে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পেরেছি এবং তাতে সব সময় ঝুলিতে আরও ভাল কিছু যুক্ত হয়েছে। আমাকে খোঁচা দিয়ে ভেঙেচুরে দিতে গিয়ে আরও ইস্পাতকঠিন করে দিয়েছে৷” তিনি আরও লিখেছেন, “সমালোচক জ্ঞানীদের সাদরে গ্রহণ করুন। আপনার উন্নতিতে সাহায্য করবে তারা!” অভিনেত্রী বরাবরই মন যা চায়, তা-ই করেন। কে কী বলল সে সব নিয়ে কোনও দিনই মাথা ঘামান না পরীমণি। আনন্দবাজার

বিনোদন  ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button