Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দুর্ঘটনা

দেশের ৪ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু

দেশের ৪ জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়। সকালে ভাঙ্গার হামিরদী এলাকায় ইটবোঝাই ট্রাক মোটারসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান চালক কাশেম শেখ, ছেলে মোরসালিন।

গুরুতর অবস্থায় আরও একজনকে হাসপাতালে নেয়ার পর মারা যান।  অপরদিকে, জেলার ঘারুয়া এলাকায় বাসচাপায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছে।দিনাজপুর সদর উপজেলার কাউগাঁ মোড়ে একটি ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে স্থানীয় নৈশপ্রহরী আজাহার আলী এবং মোঃ রানা নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

নরসিংদীর পাঁচদোনায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়া গাজীপুরের বাইমাইল এলাকায় কাভার্ডভ‌্যানের ধাক্কায় মঞ্জুর সরকার ও এহসান হাসান নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button