Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

‘জেদ করে কিনে নিয়েছিল, সেই মোটরসাইকেলেই ছেলের প্রাণ গেল’

বাংলা টিভি ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তীর্থ বিশ্বাস (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ভাটই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তীর্থ বিশ্বাস উপজেলার ভাটই গ্রামের তপন কুমার বিশ্বাসের ছেলে। তিনি ভাটই মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে তীর্থ মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহরের উদ্দেশে রওনা দেন। পথে ভাটই বাজারসংলগ্ন ভাটই সরকারি কলেজের সামনে একটি পিকআপকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ঝিনাইদহ-কুষ্টিয়াগামী আরেকটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা তপন কুমার বিশ্বাস বলেন, “মাত্র দুই মাস আগে ছেলের আবদারের কারণে মোটরসাইকেল কিনে দিয়েছিলাম। আজ সেই মোটরসাইকেলই তার প্রাণ কেড়ে নিল। এখন আমি কী নিয়ে বাঁচব?”

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী জানান, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট পিকআপটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button