Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দুর্ঘটনাবাংলাদেশ

চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে যুবকের মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামহরি বৈষ্ণব (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে লালদীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রামহরি বৈষ্ণব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামের লালদীঘির পাড় এলাকায় একটি খাবারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের জানালায় আর্জেন্টিনার পতাকা লাগানোর সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন তিনি। এতে মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন, তবে ততক্ষণে তিনি মারা যান।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button