Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

গণমাধ্যমকর্মী আইন নিয়ে কাজ চলছে, দ্রুতই সংসদে উত্থাপন হবে

গণমাধ্যম যে তথ্য চাইবে, যেকোনও প্রতিষ্ঠান তা দিতে বাধ্য থাকবে- বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি জানান, গণমাধ্যমকর্মী আইন নিয়ে কাজ চলছে, দ্রুত সময়ের মধ্যে আইনটি সংসদে উত্থাপিত হবে।

সকালে জাতীয় প্রেসক্লাবে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তথ্য প্রতিমন্ত্রী জানান, সাংবাদিকদের সুরক্ষায় সরকার সবসময় সোচ্চার।

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে। এছাড়া অপসাংবাদিকতা মূল সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করছে জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, আইনটি পাস হলে প্রকৃত সাংবাদিকরা সুরক্ষিত থাকবে।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button