Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorizedআবহাওয়া

দেশজুড়ে প্রখর তাপপ্রবাহ,পটুয়াখালীতে হিট স্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে হিটস্ট্রোকে মোহাম্মদ শাহ আলম খান নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতরাতে,বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।তিনি পুলিশের ঢাকা গোয়েন্দা শাখায়,কনস্টেবল পদে কর্মরত ছিলেন। হিটস্ট্রোকে মৃত্যুর বিষয়টি তার পারিবারিক সূত্র নিশ্চিতো করেছে।

শাহআলম বাউফল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তার পারিবারিক সূত্রে জানা যায়,গতরাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে,বাউফল হাসপাতালে চিকিৎসা শেষে বরিশাল সেবাচিম হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button