Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

শেষ হলো সাদাকাহ ইউএসএ’র কোরআন শিক্ষা কার্যক্রম

দেশের ২৫ জেলায় বিভিন্ন কেন্দ্রে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হলো  সাদাকাহ ইউএসএ’র কোরআন শিক্ষা কার্যক্রম ২০২৪। প্রতিবছরের মত এবারো বাংলাদেশের বিভিন্ন জেলায় ইসলামি শিক্ষা সম্প্রারণের উদ্যোগ হিসেবে পবিত্র রমজানের প্রথম দিন থেকে কোরআন সেন্টার চালু করে সাদাকাহ ইউএসএ। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক এই সাহায্য সংস্থাটি প্রতি বছর দেশজুড়ে তাদের কার্যক্রম শুরু চালায়। সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে স্থানীয় আলেমগন উপস্থিত ছিলেন। এ আয়োজনকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেছেন, শিশু কিশোরদের মাঝে কোরআনের জ্ঞান ছড়িয়ে দিয়ে সাদাকাহ কোরআন সেন্টারের এ আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।

d995e800 a2b3 49cc b77c 027c535c2a2c

এ বিষয়ে সংস্থাটির প্রধান মাওলানা শহিদুল্লাহ বলেন, এই কোরআন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে শিশু কিশোরসহ বয়স্কদের মাঝে কোরআনের আলো পৌছে দিতেই তারা এ কাজটি করে আসছেন। এই পথচলায় যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃজ্ঞতা জানান মাওলানা শহিদুল্লাহ।

কৃতজ্ঞতার সঙ্গে সহযোগি ব্যক্তিদের নামও তুলে ধরেন তিনি। যারা এই কার্যক্রমে সাদাকাহ ইউএসএ’র সাথে এগিয়ে এসছেন তাদের মধ্যে রয়েছেন,আলহাজ মোহাম্মদ ওসমান আলী ও জোবায়েদা ওসমান, মোহাম্মদ ওয়াহেদুর রহমান ডিডিএস ও মুসলিমা খন্দকার ডিডিএস, উম্মে সিদ্দিকা, মোহাম্মদ আবুল কাশেম (কোর ক্রেডিট রিপেয়ার), সোইয়াব সুলতান এন্ড ফ্যামিলি (নিউইয়র্ক), বেলায়েত হোসেন বেলাল, বাংলাট্রাভেলস (নিউইয়র্ক)।

449aa7a0 931f 4f05 a13e 6f492de63352

কোরআন সেন্টারের কার্যক্রম এই মূহুর্তে শুরু হওয়া কেন্দ্রগুলো হলো, মন্ডলপাড়া জামে মসজিদ, ফুলছুড়ি, গাইবান্ধা। কামারের চর জামে মসজিদ, লংকার চর, দেওয়ানগঞ্জ, জামালপুর,জোয়ানিপাড়া জামে মসজিদ, মোহনগঞ্জ, চর রাজিবপুর, কুড়িগ্রাম। যুগিহাটি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা, উজিরপুর, বরিশাল। আল হেরা উম্মে আয়েশা নূরানী মাদ্রাসা, আগৈলঝাড়া, বরিশাল। মিয়া বাড়ি মক্তব, চকরি বাড়ি, আগৈলঝাড়া, বরিশাল । বায়তুর রহমান জামে মসজিদ মক্তব, নবোদয় হাউজিংয় মেইন রোড, মোহাম্মদপুর, ঢাকা। জংলা পাড়া পঞ্চায়েত জামে মসজিদ, মাটিফাটা, শ্রীবর্দি, শেরপুর। কুকরিমুকরি ফজলুল উলুম ক্বিরাতুল কোরআন মাদ্রাসা, চরফ্যাশন, ভোলা।

6478ac0c 0348 4763 a00b 585c7afd06a2

এছাড়াও, পূর্ব আন্দুরা জামে মসজিদ, মাধবপুর, হবিগঞ্জ। ফুল্লশ্রী ফকিরবাড়ি পূর্বপাড়া জামে মসজিদ, আগৈলঝাড়া, বরিশাল। পাথরঘাটা সাব রেজিষ্ট্রি জামে মসজিদ মকতব, পাথরঘাটা, বরগুনা। ইকরা বাংলাদেশ স্কুল শায়েস্তাগঞ্জ, সিলেট । বায়তুল জান্নাত জামে মসজিদ মকতব, সাতমসজিদ, মোহাম্মদপুর। ঝাটরা জলিশা হাজি বাড়ি, বায়তুল আমান জামিয়া মসজিদ মকতব, দুমকি, পটুয়াখালী। নূরানী নারী ও শিশু কোরআন সেন্টার, জগৎপট্টি, নেসারাবাদ, পিরোজপুর। হাজারীবাগ হাফিজিয়া মাদ্রাসা, জিগাতলা, ঢাকা। আল কাসেমিয়া মকতব এন্ড মাদ্রাসা, ভাংগা, ফরিদপুর। কোটালীপাড়া আল নূরিয়া মাদ্রাসা, কোটালিপাড়া, গোপালগঞ্জ। শামসাদ দরবার শরিফ, হোতাপাড়া,গাজিপুর। ছারছিনা খানকা শরিফ, ২৫ হেমেন্দ্রদাস রোড, সূত্রাপুর, ঢাকা। আল আকসা জামে মসজিদ, কুলুতলা, ঢাকা। চৌধুরীপাড়া মসজিদ, দেবিদ্বার , কুমিল্লা। ধামতি মাদ্রাসা পাড়া মসজিদ, দেবিদ্বার, কুমিল্লা এবং বায়তুল আমান মসজিদ, দেবিদ্বার, কুমিল্লা।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button