Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

শ্রদ্ধায় আর ফুলে ফুলে ভরে গেছে জাতীয় স্মৃতিসৌধ

স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ বেদীমূল। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সমঋতিসৌধ সবার জন্য খুলে দেয়া হলে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের ঢল নামে। রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন যেমন ছিল তেমনি এসেছিল শিক্ষার্থীসহ ছোট শিশুরাও। মহান স্বাধীনতা চেতনায় শোষণমুক্ত, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার করেন তারা।

মহান স্বাধীনতার দিবসের এই দিনে জাতির বীর সেনানীদের শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল নামে স্মৃতিসৌধে। লাল-সবুজ পোশাক আর জাতীয় পতাকা নিয়ে একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ তরুণদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। শিক্ষার্থীদের কেউ কেউ শহীদদের উদ্দেশে খোলা চিঠি লিখে এনেছেন শ্রদ্ধার অর্ঘ্য হিসেবে।

বাংলা টিভি / রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button