Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দুর্ঘটনা

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ দিকে এ দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে মহাসড়কের দু’পাড়ে যানবাহন আটকা পড়ায় দেখা দিয়েছে যানজট।

পুলিশ জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি পথে উপজেলার ছাগলছিড়া নামক এলাকায় গেলে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button