Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় ২০ রোহিঙ্গা নিহত

জান্তা বাহিনীর বিমান হামলায় মিয়ানমারের রাখাইনে কমপক্ষে ২০ রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৩ জন।আল জাজিরা এ খবর দিয়েছে।

সোমবার (১৮ মার্চ) স্থানীয় সময় সকালে রাজ্যের পশ্চিমাঞ্চলের মিনবায়া এলাকায় হামলার ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে যুদ্ধবিমান থেকে ফেলা দুটি বোমার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে ।এতে বাড়িঘর ছাড়াও বেশ কয়েকটি স্হাপনা ক্ষতিগ্রস্ত হয় ।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ।এর আগেও অঞ্চলটিতে এ ধরনের হামলা হয়েছে বলেও জানা গেছে।এখানে ২ হাজারেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে।

বাংলা টিভি | আন্তর্জাতিক ডেস্ক

সংশ্লিষ্ট খবর

Back to top button