Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

তুরাগে শিশুকে বলাৎকার, বৃদ্ধ গ্রেপ্তার

রাজধানীর তুরাগে ১৪ বছরের এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী মামুন ওরফে লিটু (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় । নারী ও শিশু নির্যাতন আইনে অভিযুক্তর বিরুদ্ধে তুরাগ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুটির বড় ভাই মাহমুদুল হাসান।

গ্রেপ্তারকৃত মামুন মাগুরার মোহাম্মদপুর থানাধীন খোর্দ্দফুল গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ১৪ বছরের কুরআনের হাফেজ গত ০৯ মার্চ তুরাগের দলিপাড়া এলাকায় তার বড় ভাই মাহমুদুল হাসানের ভাড়া বাসায় বেড়াতে আসে। ১১ মার্চ রাতে ফ্ল্যাটের একটি কক্ষে একা ঘুমায় সে। ফ্ল্যাটের অপর একটি রুমেই স্ত্রী নিয়ে সাবলেট থাকতেন অভিযুক্ত মামুন। রাতে রুমের ভেতর একা পেয়ে শিশুকে জোরপূর্বক বলাৎকার করে।

ভুক্তভোগীর ভাই মাহমুদুল জানান, ঘটনাটি আমার ছোট ভাই সকালে পরিবারকে জানায়। রুমে গিয়ে অভিযুক্ত মামুনকে না পেয়ে তার স্ত্রীকে বিষয়টি বলি। স্ত্রীর ফোন পেয়ে মামুন বাসায় এলে বাড়িওয়ালার সামনে জিজ্ঞাসা করতেই সে ক্ষেপে  মারধর শুরু করে।

বিষয়টি আমি সংশ্লিষ্ট থানায় জানালে ঘটনাস্থলে আসে তুরাগ থানার টহল পুলিশ। পরে পুলিশ মামুনকে আটক করে থানায় নিয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় তুরাগ থানায় বাদি হয়ে নারী ও শিশু আইনে মামলা দায়ের করেছি।

তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার মোস্তফা জানান, এমন নেক্কারজনক ঘটনায় তাৎক্ষণিক ভাবে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তিনি থানা হাজতে আছেন। ভিকটিম শিশুটিকেও থানা হেফাজতে রাখা হয়েছে।

বাংলা টিভি/

সংশ্লিষ্ট খবর

Back to top button