Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

কিশোরগঞ্জে ভৈরবে রেল দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

কিশোরগঞ্জে ভৈরবে রেল দুর্ঘটনার পর ট্রেন চলাচল মঙ্গলবার সকাল ৭টার পর স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) এগারসিন্দুর রেলটি ছেড়ে না আসায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটির প্রভাতির যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকাল থেকে রেল চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার ৪৫ মিনিটের দিকে ভৈরব জংশনের কাছাকাছি জগন্নাথপুর রেলক্রসিং এলাকায় আন্তঃনগর এগারসিন্দুর ও চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৭ জন নিহত হয়। নিহত ১৬ জনের মরদেহ হস্তাহন্তর করা হয়েছে। তবে একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার মরদেহটি কিশোরগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।

কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম বলেন, ১৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এছাড়া এ ঘটনায় ৭৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ২২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রেলওয়ে কৃর্তপক্ষ জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধারকারি রিলিফ ট্রেন এসে দুর্ঘটনাকবলিত এগারসিন্দুর ট্রেনের ৩টি বগি উদ্ধার করে। পরে সোমবার রাতে প্রথমে ডাউন লাইনে ও মঙ্গলবার সকাল ৭টার আপ ডাউন দুই লাইনে পুরোপুরি ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটি গুলো এ দুর্ঘটনা কারণ উদ্ঘাটনে কাজ করবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button