Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

টঙ্গীতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে ফ্যানের সাথে ঝুলে এক পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছে। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ।

পুলিশ কর্মকর্তা মিলটন কুন্ড তিনি টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই ) হিসেবে কর্মরত ছিলেন। মিলটন কুন্ড নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বুধপাশা বইঘের হাট এলাকার সুজিত চন্দ্র কুন্ডুর ছেলে। চলতি মাসের ৯ তারিখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুবাইল থানা থেকে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করে।

পুলিশ জানায়, মিলটন কুন্ড টঙ্গী পশ্চিম থানা ভবনের ৬ষ্ঠ তলায় বসবাস করতে। থানার ষষ্ঠ তলায় নিজ রুমে ভেতর থেকে ছিটকানি লাগিয়ে ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। রাত ১০টার দিকে ফ্যানে ঝুলন্ত মিলটনের মরদেহ নামিয়ে আনা হয়

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম জানান, পুলিশ কর্মকর্তা মিলটন কুন্ডর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button