Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

রাজধানীতে অষ্ট্রেলিয়ান শিক্ষা মেলা

বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য আরও অবারিত হচ্ছে অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষার দ্বার। বিশ্ব র‌্যাংকিংয়ে শীর্ষ বিশ্ববিদ্যালগুলোতে মানসম্মত শিক্ষা ও শিক্ষা পরবর্তী কাজের সুযোগের জন্য এরইমধ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য জনপ্রিয় গন্তব্যে পরিনত হয়েছে দেশটি৷

অস্ট্রেলিয়ায় শিক্ষা লাভের সুযোগের বিষয় তুলে ধরতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হলো অষ্ট্রেলিয়ান শিক্ষা মেলা। এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের আয়োজনে এ শিক্ষামেলায় অংশ নেয় অস্ট্রেলিয়ার বিখ্যাত মোনাস, ম্যাককুয়েরিসহ বিশ্ব র‌্যাংকিংয়ে শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা৷

শিক্ষা মেলায় প্রতিটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ঘোষণা করেছে শতভাগ পর্যন্ত স্কলারশিপ। শিক্ষামেলায় শিক্ষার্থীরা অন স্পট অ্যাসেসমেন্টের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির সম্ভব্যতা সম্পর্কে যাচাই বাছাইয়ের সুযোগ পায়। এর আগে শিক্ষামেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের মহা ব্যবস্থাপক ফারহানা নাজরিন, প্রধান নির্বাহী মোহাম্মদ রাব্বানী হোসাইন ও প্রতিষ্ঠানের পরিচালক সাজ্জাদুর রহমান।

অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের ফি ছাড়াই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button