Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

চীনে ঘন কুয়াশায় দুর্ঘটনার কবলে ২০০ গাড়ি

চীনে ঘন কুয়াশাজনিত কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রায় ২০০ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজনের প্রাণহানি ও আহত হয়েছেন অনেকে।

বুধবার (২৮ ডিসেম্বর) দেশটির হেনান প্রদেশের ঝেংঝৌ শহরের একটি সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ওইদিন ঝেংঝৌ শহরে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম ছিল। ফলে হুয়াংহে সেতুতে প্রথমে কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেগুলোর পেছনে একের পর এক গাড়ি এসে ধাক্কা মারতে থাকে। এভাবে ২০০ গাড়ি সেতুর ওপর আটকে যায়। এমনকি কিছু গাড়ি অন্য গাড়ির ওপরে উঠে যায়।

হুয়াংহে সেতুর মাঝামাঝি লাইনের কাছে উত্তর থেকে দক্ষিণ এবং দক্ষিণ থেকে উত্তর দিকে একাধিক সংঘর্ষ হয়ে গাড়িগুলো বিধ্বস্ত হয়েছে। এতে অনেকে গাড়িতেই আটকে পড়ে। তাদের উদ্ধার করতে ১১টি ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ওই সেতুটি ঝেংঝৌ প্রদেশের সবচেয়ে ব্যস্ত সেতু। হলুদ নদীর ওপরে তৈরি এই ওভারপাসটি ঝেংঝো ও প্রতিবেশী শিনজিয়াংকে সংযুক্ত করেছে।

 

 

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button