Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

তিস্তা মহাপরিকল্পনা দ্রুতই বাস্তবায়ন হবে: পরিকল্পনামন্ত্রী

ভারতের সঙ্গে আলোচনা করেই সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বিকেলে লালমনিরহাটে এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন,তিস্তা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ভারতের সঙ্গে যে কোনো বিষয়ে আলোচনা হলেই তিস্তা ইস্যু থাকে।তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের সঙ্গে বারবার আলোচনা হচ্ছে।

ইতোমধ্যে বেশ কিছু খসড়াও তৈরী করা হয়েছে। ভারতের সঙ্গে মিলেমিশে ও আলোচনা সাপেক্ষেই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানান পরিকল্পনা মন্ত্রী।

অনুষ্ঠানে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, জেলা প্রশাশন ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বাংলা টিভি/ হীরা

 

সংশ্লিষ্ট খবর

Back to top button